অধরা আলোর কবিতা

আমি জানি তুমি আসবে

আমি জানি তুমি আসবে,
আসতে হবেই
আসবে এক পশলা হৃদয় ছোঁয়া সুখ নিয়ে,
যে সুখে ভরে উঠবে হৃদয় প্রান,
আবার চঞ্চল হবে তনুমন তোমাতে।
অন্তর যতটা পুড়ে বেদনায় তোমার নিরবতায়,
ততটা প্রশান্তি ফিরিয়ে দিবে ,
তোমার আলতো ছোঁয়ায়,
কপাল জুড়ে চুম্বনে।
ফিরে তো আসতে হবেই তোমায়,
আমার জন্য নয়,
আমার ভালোবাসার টানে।
প্রতিটি নিঃশ্বাস, প্রশ্বাসসে, রক্ত কনিকায়,
শিরায় শিরায়প্রতিটি স্পন্দনে,
তোমার অনুভূতি উপলব্ধি হয়
প্রতিটি ভোরে মনের ক্যানভাসে,
তোমার মুখখানি ভেসে উঠে দুচোখে জল ছলছল।
ফিরে আসতেই হবে আজ না হয় কাল,
হোক তা আমার মরনের ও পরে।
তোমায় সম্পুর্ণ ফিরে পেতে আমি পারি,
আমি আজ পারি উপেক্ষা করতে তোমায়,
কিন্তু পারবো না মুছে ফেলতে,
তোমায় মনের খেয়ালে ভালোবাসার অন্তিম
মিলনে চির রঙিন যে নামটি লিখে
ছিঅনুরাগে মনেরই গহীন জুড়ে।
আমি জানি তুমি আসবে,
আসতেই হবেই ভালোবাসার টানে,
চাঁদ, তারা,সূর্য, স্বার্থহীন ভালোবাসায় ঘিরে রাখে
যেমন করে পৃথিবীকে জড়িয়ে আলো দিয়ে,
আমিও বেঁধেছি যে মায়ার বন্ধনে কায়া হয়ে,
হাজার মুখের ভিড়ে ছায়া হয়েই রবো ঘিরে,
যত পাত্রে পারো কুড়াও ভালোবাসা,
ছেড়ে দিয়েছি নাটাইয়ের সুতা
দিন শেষে ফিরবে আমারি নীড়ে এই তো প্রত্যাশা।
দিন যাবে, মাস যাবে, বছর যাবে,
যাক না কেটে তোমার অনলে পুড়ে
ভালোবাসা আরো খাঁটি হবে।
আমি জানি তুমি আসবে,
আসতেই হবে একে একে যেদিন তোমার
সব দ্বার বন্ধ হবেহৃদয়টা পুড়ে যেদিন পাথর হবে,
হবে উত্তপ্তসেদিন এসো শীতল পরশ
পাবে আমার ছোঁয়াতে আপন হয়েই
তুমি রবে জড়িয়ে আপন মনের করিডোরে।
আমি জানি তুমি আসবে,
আসতেই হবে ভালোবাসার টানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *