মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে সোমবার (১ জুন) চুরি করা গরু নিয়ে পালানোর সময় কাভার্ডভ্যানসহ আন্তজেলা চোরদলের ৩ সদস্যকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। আটকৃতরা হলো- ময়মনসিংহের ভালুকা উপজেলার সিড স্টোর এলাকার তাহের আলীর ছেলে বেলাল(৩০), জামালপুর সদরের বানারীপাড়ার বেলাল হোসেনের ছেলে ইমরান(৩৫) এবং নরুন্দির আব্দুল কাদেরের ছেলে আরিফুল ইসলাম শাওন(৩৮)।
জানা গেছে, সোমবার ভোরে জামালপুর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের ভেতরে বিশেষ কিছুর অস্তিত্ব টের পেয়ে টহল পুলিশ মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটিকে চ্যালেঞ্জ করে। অবস্থার বেগতি দেখে সন্দেহভাজন ওই কাভার্ডভ্যানটি ঘুরিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে বনাঞ্চলে টহল পুলিশ দলের সহায়তায় এগিয়ে যায়। টেলকি বাজার পার হয়ে ভ্যান ফেলে চালক এবং হেলপার পালিয়ে যায়। পরে তালা খুলে ভেতরে থাকা একটি বাছুরসহ বিদেশী প্রজাতির গাভী এবং চোর দলের ৩ জনকে আটক করে পুলিশ । গরু মালিক ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউপি’র কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিক কামাল জানান, মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় জামালপুর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান গাড়িকে সন্দেহ হলে টহলরত পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় বনাঞ্চলে টহল পুলিশের সহায়তায় টেলকি বাজার এলাকা পার হলে ভ্যান ও একটি বাছুরসহ বিদেশী প্রজাতির গাভী এবং চোর দলের ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে যায়। পলাতক চোর সহ কাভার্ড ভ্যানের মালিকের খোঁজ করা হচ্ছে। গরু মালিক ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউপি’র কান্দাপাড়া গ্রামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে।