স্পোটিং ক্লাবের আড়ালে জুয়া আসরের ছবি তোলায় সাংবাদিককে ‘দেখে’ নেয়ার হুমকি

রূপগঞ্জ প্রতিনিধি ঃ স্পোটিং ক্লাবের আড়ালে জুয়ার আসরের ছবি তোলায় জুয়াড়ীরা একুশে সংবাদ পত্রিকা ও চ্যানেল এস টেলিভিশনের সাংবাদিক এম এইচ বিজয় দেখে নেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি প্রকাশিত হলে ঐ সাংবাদিককে কেটে টুকরো-টুকরো করে লাশ গুম করবে বলে শাসিয়েছে জুয়াড়ীরা। জীবনের নিরাপত্তা চেয়ে আজ রোববার সকালে সাংবাদিক এমএইচ বিজয় বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। উল্লেখ, গত ২৯ মে কালাদী এলাকায় একদল জুয়াড়ীর ছবি তোলেন তিনি। সাংবাদিক এমএইচ বিজয় জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় স্থানীয় রফিজউদ্দিন কালাদি স্পোটিং ক্লাবের আড়ালে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে আসছে। নামকাওয়াস্তে এটাকে খেলাধূলার ক্লাব হিসাবে দেখানো হয়। এখানে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার কারনে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় দু’জন জনপ্রতিনিধি এই জুয়ার স্পটের নেপথ্যে নায়ক বলে জানায় স্থানীয়রা। জুয়ার আসর বন্ধের প্রতিকার চেয়ে এলাকাবাসী রূপগঞ্জ প্রেসক্লাবকে বিষয়টি অবহিত করেন। পরে রূপগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ’একুশে সংবাদ পত্রিকা ও চ্যানেল এস টেলিভিশনের এম এইচ বিজয় জুয়ার আসরের ছবি ও সংবাদ সংগ্রহ করেন। এসময় রফিজ উদ্দিনসহ অজ্ঞাত ২/৩ জন এম এইচ বিজয়ের কাজে বাঁধা প্রদান করে দেখে নেয়ার হুমকি দেয়। জুয়ার ছবি প্রকাশ হলে বিজয়কে টুকরো-টুকরো করে গুম করা হবে বলে রফিজউদ্দিন শাসিয়ে দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে রোববার সকালে সাংবাদিক এমএইচ বিজয় বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জুয়াড়ীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *