চরফ্যাসনে করোনা উপসর্গ নিয়ে গ্যাস ব্যবসায়ীর মৃত্যু

মনির আসলামী, চরফ্যাসন, ভোলা।
চরফ্যাশন উপজেলায় করোনা উপসর্গ নিয়ে চরফ্যাশন বাজারের গ্যাস ব্যাবসায়ী,ও সাবেক পলাশ মেডিকেল এর মালিক, জহর সাহা (৭০) মারা গেছেন। তিনি আজ কয়েক দিন অসুস্থ ছিলেন। তাছাড়া করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন জহর সাহার ভাতিজা বাবুল সাহা। চরফ্যাশনের কালী বাড়ির পেছনে এদের বাসা। চরফ্যাশন থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, আজ ৩০ মে করোনা উপসর্গ নিয়ে পরিবারের সদস্যরা জহর সাহা ও তার ভাতিজা বাবুল সাহাকে চরফ্যাশন থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভোলা হাসপাতালে প্রেরণ করেন। ভোলা হাসপাতালে পৌঁছার পূর্বেই জহর সাহা মারা যায়। তার ভাতিজা ভোলা হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে বলে, পারিবারিক সূত্রে জানাযায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *