টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির পানিতে লোকসানের মুখে কৃষক

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে টানা বৃষ্টিতে পানি জমেছে কাঁচা আধা পাকা বোরো ধান ক্ষেত। এতে লোসানের মুখে পড়েছে অনেক কৃষক। শেষ সময়ে এসে ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন। ধান কেটে বাড়ি উঠাতে না পেরে চরম বিপাকে পরেছেন কৃষকরা। মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ভয় অপর দিকে বৃষ্টির পানিতে ভাসছে বোরো ধান । এ নিয়ে চরম লোকাসানে পড়েছে কৃষক।
উপজেলার কয়েকটি এলাকায় খোঁজ দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক কৃষকের ধান ক্ষেত তলিয়ে আছে। কৃষকরা অভিযোগ জানান, একমুঠো ধানও গোলায় তুলতে পারবে না। এ বছর তাদের অনেক কষ্ট সহ্য করতে হবে । কিভাবে সংসার চলবে এ নিয়ে রয়েছে দুশ্চিন্তায়।
মির্জাপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়নের চলতি মৌসুমে বোরো ধানের লক্ষমাত্রা ছিল ২০ হাজার ৫০০ হেক্টর। উৎপাদন হয়েছে ২০ হাজার ৮১৫ হেক্টর। আবাহাওয়া অনুকুলে থাকায় এবং বীজ, সার, কীটনাশকের দাম কম এবং সেচের কোন সংকট না থাকায় চলতি বছর মির্জাপুর পৌরসভা, উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে বোরো ধান আবাদের বাম্পার পলন হয়েছে। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি এবং নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নিচু অঞ্চলের কাঁচা ও আধা পাকা বোরো ধান ক্ষেত তলিয়ে গেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী, সুতানরী, থলপাড়া, গোবিন্দপুর, বন্যাতলী, পারদিঘি, চাকলেশ্বর ও গোড়াইল, গাড়াইল, বানাইল, মশাজান, পাথরঘাটা, তরফপুর, বারকাটি বিলের শতশত হেক্টর বোরো ধান ক্ষেত এখন পানির নিচে।
একই অবস্থা মহেড়া ইউনিয়নের বিল মহেড়া, দেওভোগ, বলটিয়া, তেতুলিয়া, জামুর্কি ইউনিয়নের উফুলকী, ধল্যা, ভাদগ্রাম, বর্ধনপাড়া, রোয়াইল, ভাওড়া, কামারপাড়া, বহুরিয়া, লতিফপুর, টাকিয়া কদমা, গোড়াই, আজগানাসহ বিভিন্ন গ্রামের নিচু এলাকার ৫০০ হেক্টর বোরো ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পরেছেন কৃষকরা। এক দিকে জমির ধান নষ্ট অপর দিকে ধানকাটা শ্রমিকের মজুরি বেশী হওয়ায় অনেকেই শ্রমিকের আভাবে ধান কাটতেই পারছেন না বলে অভিযোগ করেছেন।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান জানান, মির্জাপুরে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কিছু এলাকার নিচু জমির ধান বৃষ্টি ও জোয়ারের পানিতে নষ্ট হয়েছে। যে সব এলাকায় বোরো ধান ক্ষেত বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে ওই সব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের সার্বিক ভাবে সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *