টেকনাফে র‌্যাবের ২ সদস্য করোনায় আক্রান্ত

কক্সবাজারের টেকনাফে গত ২৪ ঘন্টায় দুই র‌্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত দুই র‌্যাব সদস্য উপজেলার হোয়াইক্যং র‌্যাব ক্যাম্পে কর্মরত। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
ডা. টিটু চন্দ্র শীল বলেন, টেকনাফে গত ২৪ ঘন্টায় ২ জন র‌্যাব সদস্যের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত দুজনেই উপজেলার হোয়াইক্যং র‌্যাব ক্যাম্পে কর্মরত। আজ টেকনাফের ২ র‌্যাব সদস্যসহ ২২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্ত হওয়া বাকি ২০ জন উখিয়া উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *