মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই জন শিশু সহ ৪ জন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২৬ মে দুপুরে ঢাক-টাঙ্গাইল সড়কের করোটিয়া বাইপাস এলাকায়। ঘটানাটির খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- সাভারের আশুলিয়ার বাসিন্দা আলী মিয়া (৬০) ও তার মেয়ে ফেরদৌসী (৭), নাটোর জেলার বাসিন্দা জাহিদ হোসেন (৩৫) ও তার মেয়ে জাকিয়া সুলতানা (৪)।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) দুপরে ঢাকা মেট্রো-গ-২৭-৮২৫৮ নম্বর প্লেট সংযুক্ত একটি প্রাইভেটকার ঢাকা আশুলিয়া থেকে নাটোর যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই শিশু সহ চার জন আহত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, দুই শিশু সহ আহত ওই চার জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।