ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানী গন্জ এলাকার কুলআনন্দপুর গ্রামে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রুমন মিয়া(৩১)বলে নিশ্চত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
ঘটনার দিন উপজেলার কুল আনন্দপুর গ্রামের আঃ জলিলের ছেলে রুমনের সাথে ড্রিন নির্মাণ কে কেন্দ্র করে পাশের বাড়ির গোলজারের ছেলে লাবু মিয়ার সাথে কথাকাটা কাটি হয় এক পর্যায়ে লাবু মিয়া লাঠি দিয়ে রুমন মিয়াকে আঘাত করলে রুমন মাটিতে পড়ে যায়। সাথে সাথে প্রথমে ওসমান পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রোগীর অবস্থা গুরতর হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল ঈদের দিন রাতে রুমন মৃত্যু বরণ করে। এরিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *