মনির আসলামী, চরফ্যাসন, ভোলা।
ভোলার চরফ্যাসনে স্বেচ্ছাসেবী বেসরকারী সংস্হা কোস্ট ট্রাস্টের উদ্যোগে ঘূর্নীঝড় আম্ফানে উপকূলজুড়ে ক্ষতিগ্রস্হ কুকরি মুকরি পাতিলা ও ঢালচরে দুইশ পরিবারের মাঝে ( চাল ডাল আলু তৈল লবন সাবান) ত্রান বিতরন করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় কোস্টট্রাস্ট থেকে বিচ্ছিন্ন দ্বীপ কুকরি মুকরি ঢালচর পাতিলায় ত্রান বিতরন করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক ও ভোলা জেলার টিম লিডার, রাশিদা বেগম,
আন্চলিক সমস্বয়কারী আবদুর রব,আইয়ুব আলী, প্রকল্প সমস্বয়কারী খোকন চন্দ্র শীল ও চরফ্যাসন উপজেলা জলবায়ু ফোরাম সদস্য তরিকুল ইসলাম।
কোষ্টট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম জানান ঃ দেশের যেকোন পরিস্থিতিতে কোষ্টট্রাস্ট মানবিক সহায়তা ও মানব কল্যানে কাজ করছে৷ আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে।