করোনা পরিস্থিতিতে মানবতার জন্য সান্তাহার কলেজ ছাত্রলীগ।

রাকিবুল হাসান আদমদীঘি প্রতিনিধিঃ
সান্তাহারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। আজ ২৩ মে শনিবার সকালে সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা তানভী রহমান তনুর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ঈদ উপলক্ষে পৌর শহরের ৯টি ওয়ার্ডের প্রায় ২৫০ পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ বিতরন করে।
এসময় সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু জানান, আমরা জনসাধারণের সচেতনতায় শুরু থেকেই লিফলেট ও সাবান বিতরণ করেছি। পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান গুলোতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম করেছি। নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বাজার করার জন্য সব কাঁচাবাজারসহ ওষুধের দোকানের সামনে দূরুত্ব চিহ্ন অঙ্কন করছি।দফায় দফায় চাল, ডাল, পিয়াজ, আলু, সাবান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য অসহায়দের মাঝে বিতরন করেছি। রান্না করা খাবার বিতরন করেছি। প্রায় পুরো মাস জুড়েই ইফতার বিতরনের চেষ্টা করেছি পৌর এলাকার বিভিন্ন স্থানে, আর আজ সেমাই, চিনি, দুধ বিতরন করলাম। জনগণের সেবা করায় কলেজ ছাত্রলীগের এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী, ক্রেতা ও ব্যবসায়ীরা। এসব কার্যক্রমে সক্রিয় অংশ ও সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা হাসান রহমান, হোসাইন রহমান,রাতুল, পিয়াল, হৃদয়, পল্লব, খুশবু, অনিক, আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *