টাঙ্গাইলে চেকপোস্টের মাধ্যমে যাত্রীবাহী পরিবহন ফেরত পাঠাচ্ছে পুলিশ

মাসুদ রানা, টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল জেলার মির্জাপুর বাইপাস এলাকয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে আগত যাত্রীবাহী পরিবহনগুলো ফেরত পাঠাচ্ছে পুলিশ।বুধবার ২০ মে সকাল থেকে এসব পরিবহন ফেরত পাঠানো শুরু হয় বলে জানা গেছে ।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পুলিশ চেকপোস্টের মাধ্যমে জরুরি সেবা পরিবহন ব্যতিত অন্যান্য যাত্রীবাহী পরিবহন ফেরত পাঠানো হচ্ছে। ফলে যাত্রীরা গাড়ি থেকে নেমে বিকল্প হিসেবে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। আবার অনেককে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করেও যেতে দেখা গেছে।
ট্রাফিক ইন্সপেক্টর শওকত হোসেন বলেন, ‘যেসব ব্যক্তি অসুস্থ এবং যাদের মন্ত্রণালয়ের অনুমতি রয়েছে মূলত তাদের যেতে দেওয়া হচ্ছে। অন্য যারা এক জেলা থেকে আরেক জেলায় কোনো কারণ ছাড়া যাচ্ছে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। যেমন প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী গাড়ি যেদিক থেকে এসেছে, সেদিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশ ও মির্জাপুর থানার যৌথ উদ্যোগে এ চেকপোস্ট পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *