টাঙ্গাইলে ট্রাক্টরের আঘাতে নারী যাত্রীর মৃত্যু

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে পাশ কাটাতে গিয়ে অটোরিকশার অপরদিকের একটি ট্রাক্টর গাড়ির আঘাতে রহিমা বেগম নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে । নিহত রহিমা বেগম ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের খসরু মিয়ার স্ত্রী।
বুধবার ২০ মে উপজেলার কালিহাতী-বড়চওনা সড়কের পাওনাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশা কালিহাতী-বড়চওনা সড়কের উপজেলার পাওনাটা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে অটোরিকশায় থাকা ওই নারীর মাথায় আঘাত লাগে। এ ঘটনায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *