বিল্লাল হোসেন (যশোর) প্রতিনিধিযশোরে আরও ৬ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৮ নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, বুধবার সকালে ফলাফলের কপি সিভিল সার্জনের কাছে ই-মেইল করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, নতুন করে আক্রান্ত ৬ জনের বাড়ি যশোরের বিভিন্ন উপজেলায়। বুধবার পর্যন্ত যশোর জেলায় ৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।