রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্ধশতাধিক প্রতিবন্ধি শিশুদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়ার এলাকায় সমাজ সেবক তারিকুল ইসলাম মোঘলও তার পরিবারের পক্ষ থেকে পৌরসভার ৩৭ জন প্রতিবন্ধি শিশুদের পরিবারে মাঝে তেল চাল, ডাল গোস্ত, পোলাউয়ের চাউল, পেয়াজ, আলু, সেমাই, চিনি ও নগদ ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক তারিকুল ইসলাম মোঘল, নজরুল ইসলাম, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হাজী শফিকুল ইসলামসহ আরো অনেকে । এসময় সমাজ সেবক তারিকুল ইসলাম মোঘল বলেন, প্রতিবন্ধিরা সমাজের কোন বোঝা নয়। তাদেরকে সুন্দর ভাবে বেচেঁ থাকার অধিকার নিশ্চিত করতে হবে।কোনভাবেই তাদের অবহেলা করা যাবেনা। তিনি আরো বলেন, প্রতি মাসে আমি আমার পরিবারের পক্ষ থেকে এলাকার ৩৭জন প্রতিবন্ধি শিশুদের পরিবারের মাঝে সামান্য কিছু সহায়তা প্রদান করে আসছি। আল্লাহপাক আমাকে যতবছর বাচিয়ে রাখবে প্রতিবন্ধিদের জন্য কিছু করে যাবো।