মনির আসলামী, ভোলার চরফ্যাসন থেকে।
চরফ্যাসন উমরপুর ইউনিয়নের (সাবেক আছলামপুর) অসহায় একশো গ্রাম প্রতিবেশীর মাঝে এান সামগ্রী বিতরণ করেন কৃষিব্যাংকে কর্মরত (নারায়নগঞ্জ শাখা) মুস্তাফিজুর রহমান ফারদিন। চরফ্যাসন আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মুফতি মরহুম হযরত (মাওঃ) আবদুস শহিদের হুজুরের নাতি, মোস্তাফিজুর রহমান ফারদিন। উমরপুরে তার নিজ জন্মস্থানে ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারের পাশে গত শনিবার (১৬ মে) সকাল ১০টায় উমরপুর গ্রামে অসহায় ১শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তৈল, সাবান, সেমাই, চিনিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, ফারদিন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে একজন পরিক্ষিত স্হানীয় ছাএলীগের সৈনিক ছিলেন। ছোট বেলা থেকে সাধারণ ও অসহায় পরিবারের পাশে থাকার মন মানসিকতা ছিল তার। বর্তমানে ঢাকার নারায়নগঞ্জ সোনারগাঁ কৃষি ব্যাংক শাখায় কর্মরত রয়েছে।উমরপুররের কৃতি সন্তান ও ব্যাংক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ফারদিন বলেন, আমি অসহায় মানুষকে দান-অনুদান দিতে পারলে আমার কাছে ভাল লাগে। সকলের কাছে দোয়া কামনা করছি ভবিষ্যতে যেন অসহায় মানুষের পাশে বেশী বেশী দাঁড়াতে পারি এবং আরো উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে গিয়ে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে পারি।তার সাথে আলাপচারিতায় ফারদিন বলেন, আমি এখনও পড়াশোনা করছি আশাবাদী সহসাই আরও ভালো কর্মসংস্হান হবে এবং সফল হব ইনশাআল্লাহ। উমরপুরের সাধারণ মানুষ তার এই উপহার পেয়ে খুব খুশি।