সরকারি নৌপথের জায়গায় কালভার্ট ও মাটি ভরাট করে মার্কেট নির্মাণের মহোৎসব।

মো:রিয়াজুর রাশিদ রুবেল।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
সরকারি নৌপথের জায়গার উপর কালভার্ট নির্মাণ ও মাটি ভরাট করে চলছে ব্যক্তি মালিকানাধীন মার্কেট নির্মাণের মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ৩১৩৯ দাগের আনুমানিক প্রায় ২ একর সরকারি নৌপথের জায়গা ভরাট করে চলছে বিল্ডিং নির্মাণের মহোৎসব।৩ সৌদি প্রবাসী ও এলাকার ৫জন সহ মোট ৮জন প্রভাবশালী মিলে গ্রামের নৌপথ (দৃশ্যমান খালটি) চলাচলের সরকারি জায়গা ভরাট করে মালিকানাধীন নিজস্ব মার্কেট নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরজমিনে কাজ করে জানা যায়, আদালতের কারণ দর্শানোর নোটিশ, থানায় সাধারন ডায়েরী ও বিভিন্ন দপ্তরে দায়ের করা অভিযোগের কোন তোয়াক্কা করছেনা এ মহলটি।এ বিষয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন ওরফে আদম রাজা,অবিদ রাজা,শওকত আলী,শাহ আলম সহ আরো অনেকেই জানান যে,সারা গ্রামের নৌচালাচ ও পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে তারা ব্যক্তি মালিকানাধীন মার্কেটি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।গ্রামবাসী তাদেরকে বাধা দিলে, তারা কোন প্রকার বাধায় মানছেননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *