আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের হিলিতে ২৭০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান জনাব হারুন উর রশিদ হারুন। মুজিব বর্ষ উপলক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের সার্বিক তত্তাবধানে কয়েক টি গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ শেষে কৃষকদের আম মাল্টা সবেদা সহ আরো কয়েক রকমের ফলজ চারা বিতরণকরা হয়।উক্ত চারা বিতরণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম খন্দকার উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা নাজনীন সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন