চৌগাছায় শিশুকে নৃশংসভাবে খুন

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় নিখোঁজের একদিন শিশু সাকিব হোসেনের (১২) মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার বেলা ১০ টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। দুর্বৃত্তরা তার ডান চোখ উপড়ে নৃশংসভাবে খুন করেছে।চৌগাছা থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক সাংবাদিকদের জানিয়েছেন,সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে স্বরূপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে লেখা পড়া করতো।ওসি তদন্ত এনামুল হক আরো জানান, নিহত শিশুর নানী ফাতেমা বেগম পুলিশকে বলেছেন, রোববার মাগরিবের পর থেকে সাকিব নিখোঁজ ছিলো। খোঁজ করেও সন্ধান মেলেনি। খোঁজাখুজির একপর্যায়ে সোমবার ভোরে খালে তার মৃতদেহটি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব সাংবাদিকদের জানান, কারা কি অপরাধে শিশু সাকিবকে খুন করেছে তার কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।Md Billal Hossain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *