আলেম সমাজ নিরালসভাবে কাজ করে যাচ্ছে মানবের সেবায়

বেসরকারি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ‘হাফেজ্জি হুজুর রহ. সেবা সংস্থা’ আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে প্রায় ৫৫০ জন অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে। ঢাকার মোহাম্মদপুর , শিয়া মসজিদ , বসিলা সড়ক , শ্যামলি এলাকায় দুপুর থেকে কার্যক্রম চলে । এই সংস্থার সভাপতি মওলানা রজিবুল হক বলেন , আমরা লক-ডাউন চলাকালীন সময়ে বিভিন্ন রকম সেবা কার্যকম পরিচালনা করছি , গতদিন আমরা সাধারণ মানুষের মাঝে কাঁচা বাজার পৌছে দিয়েছে এবং সামনের দিনে রমজান মাসেও আমরা আমাদের কর্মকান্ড চালিয়ে যাব ইনশাল্লাহ । এছাড়াও প্রায় ২০০ পরিবারকে বাজার করে দেওয়া হয়েছে এবং এই ধারা সংকটকালীন সময়ে অব্যহত থাকবে । একটি অসহায় পরিবারের সহায়তা প্যাকেজে কী কী দেয়া হচ্ছে জানতে চাইলে সংস্থার পরিচালক মাও. রজিবুল হক বলেন, আমরা প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াঁজ, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ২টি সাবান দিচ্ছি।তিনি জানান, দেশের চলমান সংকট নিরসনের পূর্ব পর্যন্ত প্রতি তিনদিন পর পর আমাদের এ কার্যক্রম চলবে। জনসাধারণের অনুদানে পরিচালিত সংস্থার সাথে কথা বলে জানা যায়, প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় সারাদেশের অসংখ্য মানুষ তাদের আহ্বানে সাড়া দিচ্ছেন। তবে চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল। তাই মানবতার সেবায় তারা সমাজের বিত্তবানদের এ কাজে উদারচিত্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সমাজের সকল শ্রেনীর মানুষ চাইলে সাহায্য করতে পারেন আমাদের জনকল্যানমূলক এই প্রতিষ্ঠানে । দেশের এ সংকটময় মুহূর্তে মানুষ যখন কার্যত গৃহবন্দি তখন মাঠে ময়দানে কওমি আলেমরা মানবসেবায় প্রশংসনীয় ভূমিকা রাখছেন বলে জনসাধারনেরা মন্তব্য করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *