কিছু কিছু কুদৃষ্টি
শরীরে হয় দহনের সৃষ্টি
“শকুনের শ্যেনদৃষ্টি”
-সান্ত্বনা
অক্ষি তূণ বিদ্ধ কারণ অকারণ
অশ্লীল ভাষাদের গড়াগড়ি
পর্বত শৃঙ্গে,সুরঙ্গে-
লালসার লুহাওয়া পিঠের খোলা জানালায়
শকুনের শ্যেনদৃষ্টি কোমরের নগ্ন বারান্দায়।
নির্দ্বিধায় পৌঁছে যায় সপ্ত কুচি ডিঙিয়ে
অন্দর মহলের চিলে কোঠায়,
অদম্য ইচ্ছেরা লুটোপুটি খায়
আপাদমস্তক পায়চারী করে কামনারা গুটিগুটি পায়।
রাস্তা-ঘাটে, অফিসে,পার্কে
যাপিত জীবনের যেকোনো বারান্দায়
সূঁচালো অক্ষি তূণ ফুটে ক্ষত-বিক্ষত
স্বাচ্ছন্দ্য জীবনের অন্তরায়……..
