বরগুনার তালতলীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (০৮ মে ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়। জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ ০১ মৌসুমে উফসী আউশ ধানের আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষককে আউশ ধান বীজ ও সার প্রদান করা হয়েছে।যেখানে প্রতিজন কৃষকে ৫ কেজি উফসী আউশ ধান বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে। বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী-উল-কবির, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস, বড়বগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী প্রমূখ।

তাং০৮-০৫-২০২৪ইং মংচিন থান বরগুনা প্রতিনিধি ০১৭১৬৩১৩১২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *