কুয়াকাটায় রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ১১, আটক-২

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

কুয়াকাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে শিশু ওনারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১ টায় কুয়াকাটার তুলাতুলির বাসস্ট্যান্ডসংলগ্নএলাকায়এসংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহত৪জনকে  প্রাথমিক চিকিৎসা শেষে জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫), সালমান (২৩) কে উন্নত চিকিৎসার জন্য  বরিশালশেরইবাংলামেডিকেলকলেজহাসপাতালে প্রেরন করা হয়েছে।বাকী আহতদের মধ্যে মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭), হ্যাপি বেগম (৪০) কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সোমবার সরেজমিনে গিয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সংলগ্ন আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংদের সাথে তুলাতলী এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  মোশারেফ আকন গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার রাত সাড়ে ১০ টায় তুলাতুলি এলাকায় বিরোধীয় জমি নিয়ে কথা কাটা কাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।  এবিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এছাড়া জিজ্ঞাসাবাদ দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ফোরকানুল ইসলাম  তা : ০৬.০৫.২০২৪ মোবা: ০১৭১৮-০৩৫৩৯১। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *