কবিতা
-ডেইজী আশরাফ
যেখানে তোমার স্বাধীনতা নেই
সেখানে যেন যেওনা
তার ভাত তুমি খেওনা।
গরীব আর নারী বলে কি
আমাদের কোনো মান নেই,
শুধু গায়ে হাত তোলা আর
কুকুরের মত ঘেউ ঘেউ।
নিজের সন্মান নিজেই রাখো
বেঁচে থাকাটাই জরুরী নয়,
একদিন তো মরতে হবে
তবে আর কেন এই অভিনয়।
