পায়রা বন্দরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আওয়ামিলীগের সংবাদ সম্মেলন

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কলাপাড়ায় সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে সখ্যতা তৈরি করে পায়রা বন্দরের ঠিকাদারী কাজ আপন ভাইকে দিয়ে করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসির, সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের অভিযোগ। পায়রা বন্দরে ভুমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার না দিয়ে আপন ভাইয়ের মাধ্যমে সরকার বিরোধী চিহ্নিত ষড়যন্ত্রকারীদের দিয়ে বন্দরের ঠিকাদারী কাজ করাচ্ছেন নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন। শুক্রবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের এসব কথা জানান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।এসময় তিনি বলেন, শেখ হাসিনার পায়রাবন্দরে এখন বিএনপি জামায়াত সন্ত্রাসীরা কাজ করছেন। আওয়ামীলীগের কেউ জানতে চাইলে তাকে চাঁদাবাজ বলে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছে এই চক্রটি। তাই শেখ হাসিনার আশু হস্তক্ষেপ চাইছেন দলীয় নেতারা। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড, শহিদ বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহ-সভাপতি নির্মল নন্দী, যুগ্ন-সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদার, লালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান তারা মিরা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী সহ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মিরা ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফোরকানুল ইসলাম তাং: ০৮.০৩.২০২৪ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *