লালমোহন উপজেলার মেঘনায় মৎস্য অফিসের অভিযান

মোঃকামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টারঃ

ভোলার লালৃোহন উপজেলার বিভিন্ন পয়েন্টে লালমোহনের মৎস্য অফিস কর্তৃক মেঘনা নদীতে অবৈধ জাল উচ্ছেদ করার লক্ষে পরিচালিত অভিযানে অংশ নিয়ে বিশেষ কম্বিং অপারেশনে অদ্য ১৭-জানুয়ারী-২০২৪ খ্রিঃ দুপুর ৩.০০ ঘটিকা থেকে রাত ৯.০০ ঘটিকা অবধি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, লালমোহন এবং থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ০৩ টি ধরা জাল ও ২১ টি নোঙর জব্দ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও নোঙ্গর প্রকাশ্যে নিলাম করা হয়। আটক ৫ কেজি জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। উক্ত অভিযানে অংশগ্রহণ করেন মোঃ আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা, ভোলা, মোহাম্মদ নাজিম উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, ভোলা, আলী আহমদ আখন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা, লালমোহন ও তানভীর আহমেদ, মেরিন ফিশারিজ অফিসার, লালমোহন, ভোলা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা জানান আমরা জেলা মৎস্য কর্মকর্তা নির্দেশনায় নিয়মিত অবৈধ জাল উচ্ছেদ করার জন্য কাজ করে যাচ্ছি জেলা মৎস্য কর্মকর্তা মো আবুল কালাম আজাদ বলেন আমি ভোলা জেলার সকল মৎস্য কর্মকর্তাদের অবহিত করেছি তারা যেন কোষ্টগার্ডের পরিচালিত অভিযানে অংশ নেন,এবং যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *