ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে শীত জনীত কারনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেন ঝি (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে দশটার দিকে আরপিসিএল বিদ্যুৎকেন্দ্রের অভ্যান্তরে সৌরবিদ্যুৎ চালিত ইজিবাইকে তার মৃত্যু হয়। মৃত রেন ঝি ওই বিদ্যুৎ কেন্দ্রের চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান নান থং সিং জিং নামের একটি কম্পানীতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান,সকালে ওই ব্যক্তি নিজেই ইজিবাইক চালাচ্ছিলেনপ্রাথমিকভাবেধারণা করা হচ্ছে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ফোরকানুল ইসলাম।

তাং: ১৫.০১.২০২৩ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১ ।