প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী প্রচার-প্রচারণায় সরব রূপগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড

মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ থানা প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সরব রূপগঞ্জ। নির্বাচনী এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাইকে ভোটারদের নিজেদের মার্কায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা ও রকমারি স্লোগানে মুখর রূপগঞ্জের প্রতিটি সংসদীয় এলাকা। এর ধারাবাহিকতায় রূপগঞ্জ ইউনিয়ন এর দক্ষিণভাগ এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন। এসময় রূপগঞ্জের দক্ষিণবাগ এলাকার বাসিন্দা ভোটার মোহাম্মদ উজ্জল মিয়া বলেন, ‘দেশের উন্নয়ন এর জন্য আওয়ামীলীগের বিকল্প নেই। তাই উন্নয়ন এর ধারা অবহ্যত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) কে জয়ী করা উচিত’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *