বরগুনায় বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার

মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:


বরগুনা সদর উপজেলার স্বনামধন্য ডিকেপি স্কুলে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা রায়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অভিভাবক সমাবেশে বিদ্যমান শিক্ষানীতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্কুলে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় মুক্তিযুদ্ধ কর্ণারে শহীদ শেখ রাসেলকে নিয়ে রচিত একসেট শিশুতোষ বই উপহার দেন ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো শামীম মিঞা এসময় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন “HER POWER” প্রকল্পের প্রশিক্ষণ মনিটর করেন। সদরের ৯ নং এম বালিয়াতলি ইউনিয়নে “তথ্য আপা” প্রকল্পের উঠান বৈঠকে শতাধিক স্থানীয় নারীর সাথে সরকারি সেবা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিথী দেবনাথ, আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন মাহামুদ, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা সাবিনা আক্তারসহ তথ্যসেবা সহকারী ও স্থানীয় তালতলী স:প্রা:বি: এর প্রধান শিক্ষক ও কমিটির সভাপতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উঠান বৈঠক শেষে তালতলী স:প্রা:বি: এর দর্শনকালে স্কুলের উন্নয়ন সংক্রান্ত আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *