পিংকি চৌধুরী’র কবিতা “কখনো মনে হয় “

কখনো মনে হয়
পিংকি চৌধুরী

⬇

কখনো মনে হয়-

লোক জনতার মাঝে দাড়িয়ে

লজ্জা-ভয় মন থেকে সরিয়ে-

সবার সামনে উচ্চ স্বরে বলি,

আমি ‘ওকে’ ভালবাসি!

কখনো মনে হয়-

তোমার বুকে লুটিয়ে পরি….

তোমার ভালবাসার আবীর-

আমার সারা অঙ্গে মেখে

নিজেকে রঙ্গিন করে তুলি!!,,,,,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *