বিজ্ঞান মানবজাতির জন্য যেমন আশীর্বাদ তেমনি অভিশাপও – আলহাজ্ব জাহাঙ্গীর কবির

নজরুল ইসলাম, চাটখিল, নোয়াখালী প্রতিনিধিঃ

চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেছেন, বিজ্ঞান মানবজাতির জন্য যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ ও বটে। তিনি বলেন, মোবাইল ব্যবহারে যেমন ভালো দিক রয়েছে, তেমনি এর খারাপ দিক ও রয়েছে। ছাত্রীদেরকে মোবাইল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে বলে আলহাজ্ব জাহাঙ্গীর কবির মন্তব্য করেন।

১২ই সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় চাটখিল মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর কবির এসব কথা বলেন।

আলহাজ জাহাঙ্গীর কবির বলেন, আমরা চাটখিল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার গুণগতমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। তাছাড়া গরীব অসহায় ছাত্রীদের লেখাপড়ায় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে আমাদের দৃষ্টি রয়েছে। তিনি বলেন, কলেজের অবকাঠামগত উন্নয়নে কাজ চলছে। একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ চলমান রয়েছে। তাছাড়া সরকারিভাবে আরও একটি ভবন নির্মাণ করা হচ্ছে। জাহাঙ্গীর কবির বলেন, দূর দুরান্ত থেকে ছাত্রীরা এসে যাতে লেখাপড়া করতে পারে সেজন্য ছাত্রীবাস নির্মাণ করা হবে। এ ছাড়া মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাস একটি কেন্টিন করা হবে বলে জাহাঙ্গীর কবির তার বক্তব্যে উল্লেখ করেন।

চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সভাপতি আয়োজিত সেমিনারে, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *