ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ফেনীর চার নেতা

পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে স্থান পেয়েছেন ফেনীর চার ছাত্র নেতা। কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে স্থান পেলেন ফেনীর পরশুরাম উপজেলার তানজিয়া আফরিন এলিনা, সহ-সাধারণ সম্পাদক। ইতিপূর্বে তিনি তেজগাঁও কলেজ ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। এই ছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রদল এর সদস্য আছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ছিলেন।

ফেনী সদর উপজেলার হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক। তিনি এর আগে ঢাকা কলেজ ছাত্রদলের রাজনীতি করতেন।

আরিফ হাসান, সদস্য। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

ফয়েজ উল্লাহ শাকিল,সদস্য। তার বাড়ী ফেনীর ফুলগাজীতে। তিনি সরকারি বাংলা কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে চার ছাত্র নেতাকে ফেনীর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছে।

উল্লেখ্য এর আগে, ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট কমিটিতে ২২ জনকে সহসভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া, ৩৮ জনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *